১ কেজি কাদা না খেলে ঘুম আেসে না তাঁর !

Odd বাংলা ডেস্ক: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা কারু পাসওয়ান। ঝাড়খণ্ডের এই বৃদ্ধ প্রতিদিন নিয়ম করে কাদা খেতেন। এক কেজি করে কাদা না খেলে ঘুম আসে না তার। বৃদ্ধের এই কাদা খাওয়া দেখতে দূরদূরান্তের মানুষের ঢল নামে তার বাড়িতে।

কারু পাসওয়ান জানান, তার এগারো বছর বয়স থেকেই এই কাদা খাওয়ার অভ্যাস হয়েছে। এতদিনে সেই অভ্যাস পরিণত হয়েছে নেশায়। কাদা খাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই খিদের জ্বালায় পেট ভরাতে কাদা খেতে বাধ্য হয়েছিলেন তিনি। তার শৈশব কেটেছে খাবারের খোঁজ করতে করতে।

খাবার না পেয়ে কাদা খেয়ে পেট ভরাতে হত তাকে। অভাবের সংসারে খাওয়ার মুখ থাকে অনেক। তাই এক টুকরো রুটি ভাই-বোনের মুখে তুলে দিতেন এগারো বছরের কারু। আর নিজের পেট ভরাতেন কাদা খেয়ে।

এরপর দারিদ্রের চাপ আরো বেড়েছে। দশটা ছেলে-মেয়ের মুখে ভাত তুলে দিতে গিয়েও, পেট ভরাতে কাদা খেতে হয়েছে তাকে। সন্তানদের কোনো দিন হাত দিতে দেননি তাতে। নিজেই কাদা খেয়ে পেট ভরিয়েছেন দিনের পর দিন।

তিনি জানিয়েছেন, “এইভাবে আর্থিক অনটনের মধ্যে চলতে চলতে হতাশ হয়ে নিজেকে শেষ করার জন্যই আরো বেশি করে কাদা খেতেন তিনি। এখন পেটভরা ভাত খেতে পাই ঠিকই, কিন্তু এক কেজি কাদা না খেলে ঘুম হয় না।” এই নেশা করেও এই বৃদ্ধ সুস্থভাবেই বেঁচে রয়েছেন।

কারুর বড় ছেলে সিয়া রাম পাসওয়ান জানিয়েছেন, পরিবারের লোকেরা তাকে অনেকবার এর থেকে বিরত করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। যে ভাবেই হোক মাঠ ঘাটে ঘুরে কাদা তুলে খেয়ে ফেলেন তিনি।

২০১৫ সালে বিহারের সবর কৃষি বিশ্ববিদ্যালয় এই বিরল খাদ্যাভ্যাসের জন্য তাকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন। এই নিয়ে অবশ্য মোটেও গর্বিত নন তিনি। কারণ এই স্বভাব এই নেশার কারণ মনে করিয়ে দেয় তার বিভীষিকাময় দিনগুলোর কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.