এই সময় জলপান একেবারই উচিত নয় !
Odd বাংলা ডেস্ক: আমরা সকলেই জানি- ‘জলেরই অপর নাম জীবন’। জীবন বাঁচানোর পাশাপাশি রোগ প্রতিরোধ, এমনকি ত্বকের যত্নেও জলের উপকারিতা অপরিসীম। আবার এই জলেরই অপর নাম ‘মরণ’ বললে ভুল হবে না। জল তখনই উপকারী, যখন আপনি নিয়ম মেনে বিশুদ্ধ জল পান করবেন। সবকিছুরই নিয়ম রয়েছে। জলও ব্যতিক্রম নয়। জল যে কোনো সময় পান করা গেলেও, খাবারের সময় জল পানের ক্ষেত্রে নিয়ম পালন করাটা জরুরি। অন্যথায় জীবন রক্ষাকারী এই জল শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
* খাবার খেতে খেতে কখনও জল পান করবেন না। অনেকেই পানি ছাড়া খাবার খেতে পারেন না। এ অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন। এটি শরীরের জন্য ক্ষতিকারক।
* ভাত বা ভারি কিছু খাওয়ার ঠিক আগ মুহূর্তে জল পান উচিত নয়। এ সময় জল পান করলে হজমে সমস্যা হয়। খাবার অন্তত ৩০ মিনিট আগে জলপান করা যেতে পারে।
* খাবার শেষ করেই জল পান করা অনুচিত। খাবার শেষ করার পর অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর জল পান করুন। খাবারের ঠিক আগে যেমন জল পান উচিত নয়, তেমনি ঠিক পরে জল পান করলে বদহজম থেকে শুরু করে পেটে গ্যাস হওয়া, ঢেকুর ওঠার আশঙ্কা থাকে।
জল পান করার ক্ষেত্রে আরো কিছু সতর্কতা জেনে রাখুন।
* তাড়াহুড়া করে কখনও জল পান করবেন না। জোর করে বেশি জল পান করারও প্রয়োজন নেই। আপনার পিপাসাই জানিয়ে দেবে কখন কতটুকু জল আপনার দরকার।
* বরফ ঠাণ্ডা জল পান যতটা সম্ভব এড়িয়ে চলুন। স্বাভাবিক তাপমাত্রার জল পান করুন।
* অনেক সময় জল পরিষ্কার, স্বচ্ছ রাখতে ক্লোরিন মেশানো হয়। ক্লোরিন কিডনি, লিভার, থাইরয়েড ও হার্টের জন্য ক্ষতিকর। শরীর থেকে ভিটামিন-ই শুষে নেয় ক্লোরিন। তাই ক্লোরিনযুক্ত জল পান থেকে বিরত থাকুন।





Post a Comment