‘প্রেগনেন্সি বাইবেল’নামে বই লিখে বিপাকে করিনা! ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ দায়ের
আশিসের বক্তব্য, ‘বাইবেল শব্দটি পবিত্র। সেই শব্দ বইয়ের শিরোনামে ব্যবহার করে ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন করিনা কাপুর-সহ তিন জন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৯৫-এ ধারায় মামলা দায়ের হোক।’ সেই থানার এক পুলিশ কর্তা এই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেছেন এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, যেহেতু এই ঘটনা বিডের নয়, তাই কোনও এফআইআর দায়ের করা হয়নি। তাই ওই সংগঠনকে মুম্বাই পুলিশের দ্বারস্থ হতে পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও এই প্রসঙ্গ করিনার দাবি, ‘মাতৃত্বকালীন অবস্থায় কী প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সেই সবেই লেখা বইতে।‘ এদিকে, সদ্য সইফ আলি খান এবং করিনা কাপুর খানের দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে এসেছে। সাধ করে তৈমুর আলি খানের খুদে ভাইয়ের নাম পরিবারের তরফে রাখা হয়েছে ‘জেহ’।যাতে শিলমোহর বসিয়েছেন ‘দাদু’ রণধীর কাপুর।





Post a Comment