২ থেকে ১৭ বছরের শিশুদের শরীরে কোভোভ্যাক্স ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: ২ থেকে ১৭ বছর বয়সিদের ওপর সংস্থার কোভোভ্যাক্স টিকার ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)–এর কাছে সেরাম অনুমতি চেয়েছিল যাতে ২ থেকে ১১ বছর বয়সি ৪৬০ জন ও ১২ থেকে ১৭ বছর বয়সি ৪৬০ জনের উপর কোভোভ্যাক্স টিকার ট্রায়াল করা যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সেই অনুমতি দিতে অস্বীকার করেছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। তারা জানিয়েছে, এখনও কোনও দেশ এই টিকাকে মান্যতা দেয়নি। যার জেরে জোর ধাক্কা খেল সেরাম ইনস্টিটিউট।
সেরামকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে ১৮ ঊর্ধ্বদের শরীরে এই টিকার ট্রায়ালের প্রভাব বিস্তারিতভাবে জানাতে হবে। তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে। আর যদি কোভোভ্যাক্সকে অনুমতি দেওয়া হয় তাহলে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকভ ডি-র পরে তৃতীয় টিকা হিসাবে শিশুদের শরীরে তার ট্রায়াল হওয়ার কথা।
আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভাভ্যাক্স তৈরি করেছে সেরাম। মার্চ মাসে সেরাম এর সিইও আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকার ব্যবহার শুরু হয়ে যাবে। তারপরেই শিশুদের শরীরে এই টিকার ট্রায়ালের অনুমতি চায় সেরাম।





Post a Comment