ভারতে প্রথম বাস চলেছিল আজকের দিনেই, জানেন কোথায়?
Odd বাংলা ডেস্ক: আজকের দিনে ১৯২৬ সালে মুম্বইয়ে বাস পরিষেবা শুরু হয়েছিল। আর এটিই ছিল দেশের প্রথম পাবলিক বাস সার্ভিস ছিল এবং তার পর থেকে ৯৫ বছর ধরে বেস্ট (বোম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট) (BEST)-এর পরিষেবা অব্যাহত রেখেছে।
বেস্টের প্রথম বাসটি আফগান চার্চ থেকে ক্রফোর্ড মার্কেট পর্যন্ত চলেছিল। পরে, সরকার এবং বিএমসির অনুরোধের পরে, সংস্থাটি ১৯ ৩৪ সালে মুম্বইয়ের উত্তরের অংশে পরিষেবাগুলি সম্প্রসারণ করে। ডবল ডেকার বাসটি ১৯৩৭ সালে চালু হয়েছিল।
সাধারণ মানুষ এই বাস পরিষেবায় ভাল সাড়া দিয়েছিল এবং বছরের মধ্যে প্রায় ৬ লক্ষ মানুষ এই বাস পরিষেবাটি গ্রহণ করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লাখে। কিন্তু বাস চালানোর জেরে সেসময় বিরাট আর্থিক সংকটের মুখে পড়েছিল ট্যাক্সি পরিষেবা। ট্যাক্সি চালকরা তাদের ব্যবসায়ে ধাক্কা খাওয়ায় 'বেস্ট' পরিষেবার চালু করার প্রতিবাদে ধর্মঘটে সামিল হয়েছিল।





Post a Comment