নিমেষে ধুলিস্যাৎ শত্রু ট্যাঙ্ক! বিধ্বংসী মিসাইলের সফল উৎক্ষেপণ DRDO-র


Odd বাংলা ডেস্ক: শত্রু দেশের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল DRDO।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার আর্সেনালকে আরও শক্তিশালী করল,জানাল প্রতিরক্ষা মন্ত্রক। নিমেষে শত্রু দেশের ট্যাঙ্ককে ধুলিস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইল। জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি হালকা-বহনযোগ্য। শত্রু ট্যাঙ্ক চিহ্নিত করতে ইনফ্রারেড লাগানো।

লাদাখে ভারত-চিন সীমান্তে যে টানাপড়েনের আবহ চলছে, এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তির এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতীয় সেনার জন্য একটা বড় সুখবর। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিআরডিও।বুধবার পরীক্ষণের সময় দেখা গিয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে ধ্বংস করছে।
গত ফেব্রুয়ারিতেই দেশীয় প্রযুক্তির আরও একটি ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল ডিআরডিও। ওই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে হেলিনা। এদিকে, গত জুনে অগ্নি সিরিজের নয়া মিসাইল ‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। ২৮ জুন, সকাল ১০.৫৫ মিনিটে ওড়িশা উপকূলে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। এর ফলে প্রতিরক্ষাক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.