এবারের দুর্গাপুজোয় টিকাকরণে বিশেষ জোর, প্রকাশিত হল গাইডলাইন
Odd বাংলা ডেস্ক: ২০২০-এর বিষ ছড়িয়েছে ২০২১-এও।এবারও গতবছরের মতোই করোনা আবহ বর্তমান। আর তাতেই বাঙালির সব চিন্তা এখন দুর্গাপুজোকে ঘিরেই! অগাস্ট-সেপ্টেম্বরে আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। এই অবস্থায় পুজোর আকাশে দুশ্চিন্তার মেঘ। অতিমারীর আবহে কীভাবে সুষ্ঠুভাব-সংক্রমণ এড়িয়ে পুজো সম্ভব তার গাইডলাইন প্রকাশ করল কলকাতার পুজোওয়ালাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব। ১৪ দফার গাইডলাইনে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে টিকাকরণে।
একনজরে দেখে নিন সেই গাইডলাইন-
- মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, এবং শারীরিক দূরত্ব বিধি মানতে হবে।
- দুর্গাপুজোর সঙ্গে যুক্ত সমস্ত কমিটির কর্মকর্তা থেকে সদস্যদের, ঢাকি থেকে পুরোহিত প্রত্যেকের টিকাকরণ বাধ্যতমূলক।
- বৈভব-জৌলুস কমিয়ে পুজো কমিটিগুলিকে জনহিতকর কাজে উদ্যোগ নিতে হবে।
- গতবারের মতো খোলামেলা মণ্ডপ করতে হবে, বাইরে থেকে প্রতিমা ও মণ্ডপ দর্শনের সুযোগ থাকতে হবে।
- পুজোর নৈবেদ্য থেকে বিসর্জন সবকিছুতেই কোভিড বিধি মানতে হবে।
- সন্ধিপুজো-সিঁদুরখেলায় শারীরিক দূরত্ববিধি মানতে হবে।
- নৈবেদ্যতে কাটা ফল নয়, গোটা ফলেই পুজোর কাজ।
- প্রশাসনের সঙ্গে মিলে স্বেচ্ছাসেবকদের কাজ করতে হবে। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের দিকে নজর রাখতে হবে।





Post a Comment