আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবকে তুষ্ট করতে মেনে চলুন এইসব উপায়


Odd বাংলা ডেস্ক: শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করলে দেবাদিদেব তুষ্ট হন ও ভক্তের মনস্কামনা পূরণ করেন। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন ।

আজকের দিনে মহাদেবকে জল ও একটি বেলপাতা অর্পণ করলেই তাঁকে প্রসন্ন করা যায়। শ্রাবণের সোমবারে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিব ও পার্বতীকে পুজোর সমস্ত উপকরণ অর্পণ করুন। শিবকে জলাভিষেক করার সময় শিব মন্ত্র জপ করতে ভুলবেন না।

শ্রাবণ মাসের মহাদেবের পুজোয় তিল অর্পন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়। শরীর থেকে সমস্ত রোগ দ্রুত নিরাময় হয়ে যায়। শ্রাবণ মাসের ব্রত পালনের সময় উপবাসের আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করার রীতি রয়েছে। একে পারন বলা হয়। পারনের দিন একবেলা সেদ্ধ খাওয়ার রীতি রয়েছে। এদিনে কোনও ফোঁড়ন দিয়ে রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ। খাওয়ার পাতে এদিনে লবনের পরিবর্তে সন্ধব লবন ব্যবহার করা উচিত। উপবাসের দিন সকাল বেলায় স্নান সেরে চার প্রহরে শিবলিঙ্গে জল ঢালা উচিত।

বেলপাতা, ধূতরা ফুল ও নীলকন্ঠ ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের। চার প্রহরে একে একে দুধ, মধু, ঘি ও গঙ্গাজল দিয়ে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। মহাদেবের ব্রতর সময় জল পান করার নিয়ম নেই, নির্জলা থেকে উপবাস রাখতে হয়। তাই ব্রত ভাঙ্গার পর অন্তত ৬ থেকে ৮ গ্লাস জল অবশ্যই পান করুন। এতে শরীর সুস্থ থাকবে। বিধি মেনে শ্রাবণ মাসে মহাদেবের ব্রত পালন করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়। মহাদেবের আশীর্বাদ পেতে এদিন শিবের আরাধনা করতে ভুলবেন না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.