২৫ পয়সায় লাখপতি হওয়ার সুযোগ!
Odd বাংলা ডেস্ক: ২৫ পয়সার একটি কয়েন থাকলে আপনিও হতে পারেন লাখপতি। সেই সুযোগ করে দিচ্ছে ইন্ডিয়ামার্ট ডটকম। তবে এ ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
ইন্ডিয়ামার্ট ডটকম জানিয়েছে, ২৫ পয়সার কয়েন থাকলে আপনি পেয়ে যেতে পারেন দেড় লাখ টাকা। তবে এর জন্য সেই কয়েনের স্পষ্ট ছবি তুলে ইন্ডিয়ামার্টের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
তবে সেই কয়েন যেন রুপালি রঙের হয়। এ ছাড়া ক্রেতার সঙ্গে বিক্রেতার দরদাম নিয়ে আলোচনার সুযোগ থাকছে।
শুধু ২৫ পয়সাই নয়, ৫ ও ১০ পয়সার বিনিময়েও ভালো টাকা উপার্জন করার সুযোগ এনে দিয়েছে ইন্ডিয়ামার্ট।
৫ ও ১০ টাকার কয়েনে যদি মাতা বৈষ্ণোদেবীর ছবি থাকে, তাহলে সেই টাকা বিক্রি করে প্রচুর টাকা আয় করা যাবে।





Post a Comment