সঙ্গমের সময় ভেঙে গেল যুবকের পুরুষাঙ্গ! তারপর...
Odd বাংলা ডেস্ক: যৌনসঙ্গমের সময়ে ভেঙ্গে গেল ব্রিটিশ এক পুরুষের যৌনাঙ্গ। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই প্রথম এভাবে পুরুষ যৌনাঙ্গের ভেঙ্গে যাওয়া নথিবদ্ধ হল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
যৌনসঙ্গমের সময়ে পুরুষের যৌনাঙ্গ ভেঙ্গে যাওয়ার ঘটনা এমন কিছু বিরল নয়। কিন্তু তার প্রতিটি ক্ষেত্রেই যৌনাঙ্গ ভাঙ্গার ধরনটি ছিল অনুভূমিক বা আড়াআড়িভাবে। ইংরেজিতে যাকে বলে ‘হরাইজনটালি’। কিন্তু এই প্রথমবার উল্লম্বভাবে, অর্থাৎ লম্বালম্বি বা ‘ভার্টিক্যালি’ যৌনাঙ্গ ভেঙে যাওয়ার এমন ঘটনা চিকিৎসকদের সামনে এল।
সাধারণত, পুরুষ যৌনাঙ্গ ভেঙ্গে গেলে, সেই ভাঙনের ধরন যেমন হয়, এ ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। পুরুষ যৌনাঙ্গে কোনও হাড় থাকে না। ভেঙ্গে যাওয়া বলতে বোঝায়, পেশি ছিঁড়ে যাওয়া। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই সেই পেশির ছেঁড়ার ঘটনা অনুভূমিকভাবেই ঘটে। এ ক্ষেত্রে পাশাপাশি তিনটি উল্লম্ব পেশি ছিঁড়ে গেছে এই ব্রিটিশ ব্যক্তির।
তবে বিষয়টি খুব মারাত্মক আকার নেয়নি। ছোট অস্ত্রোপচার করেই তাকে সুস্থ করা ফেলা হয়েছে। ৬ মাসের মধ্যেই আবার আগের মতোই যৌনসম্পর্কে লিপ্ত হতে পারবেন বলে আশা চিকিৎসকদের।
পুরুষ যৌনাঙ্গ ভেঙ্গে যাওয়ার বিষয়ে সচেতনতা দরকার বলেও মনে করেন চিকিৎসকেরা। লজ্জা বা কুণ্ঠার কারণে অনেকেই এ সমস্যার কথা চেপে যান। কিন্তু তাতে ভয়ঙ্কর বিপদও হতে পারে – এমনই বলছেন চিকিৎসকেরা।





Post a Comment