কখনোই পেঁয়াজের স্বাদ নেয়নি ভারতের এই জাতি!
Odd বাংলা ডেস্ক: এদেশে ৪০ লাখের বেশি মানুষ আছেন, যারা রান্নায় কখনো পেঁয়াজ ব্যবহার করেন না। এমনকি মাটির অভ্যন্তরে জন্ম নেয়া আদা, রসুন, গাজর, মুলা, আলু এসব কিছুই তারা খান না। এর মূল কারণ হচ্ছে, কোনো গাছের মূল তুলে ফেললে সে গাছ মরে যায়। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়।
বে মাটির উপরে জন্মে এমন সবজি খেতে তাদের বাধা নেই। তাদের খাদ্য তালিকায় থাকে না মাছ, মাংস, ডিম কিংবা দুধ। তবে কেউ কেউ শুধু দুধ পান করেন। জীবের বংশবিস্তার রক্ষা করতে তারা এই নীতি মেনে চলেন। তাদের খাদ্য তালিকায় আরো মেনে চলতে হয় কড়া নিয়ম। সন্ধ্যার আগেই সেরে ফেলতে হয় রাতের আহার। খাবার জমিয়ে রাখাও নিষিদ্ধ। গুজরাটে জৈন ধর্মাবলম্বীদের মেনে চলতে হয় এসব নির্দেশনা। যে কারণে আলু, পেঁয়াজের দাম ওঠা-নামায় তাদের জীবনযাপনে কোনো প্রভাবই ফেলে না।





Post a Comment