১৬ অগাস্ট উদযাপিত হবে 'খেলা হবে দিবস', জানুন এই দিনের তাৎপর্য

Odd বাংলা ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল তৃণমূলের 'খেলা হবে' স্লোগান।স্লোগানের পাশাপাশি খেলা হবে গানে সুর মিলিয়েছিলেন তৃণমূল নেতা থেকে শুরু করে কর্মীসমর্থকরা। আর এবার 'খেলা হবে দিবস' ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।এদিন বিধানসভায় তিনি বলেন,'মানুষ খেলা হবে-কে গ্রহণ করেছেন, তাই আমরা এবার খেলা হবে দিবস উদযাপন করব।'

সালটা ১৯৮০। ইডেন গার্ডেন্সে চির প্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ-ডার্বি চলছিল। খেলা চলাকালীন দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। বিশৃঙ্খলার জেরে মৃত্যু হয় ১৬ জন দর্শকের। তার পর থেকেই এই দিনটি বঙ্গ ফুটবলের ইতিহাসে রক্তাক্ত দিবস। দিনটি এখনও ‘জাতীয় ফুটবলপ্রেমী দিবস’ হিসেবে পালিত হয়। এবার থেকে দিনটি ‘খেলা দিবস’ হিসেবে উদযাপিত হবে।

‘খেলা হবে’ প্রকল্পে ঠিক করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ করা হবে। রাজ্য সরকারের ধারণা, এর ফলে গ্রাম বাংলার বহু ফুটবলার উপকৃত হবেন। আর ফুটবলের প্রতি সকলের আগ্রহ জন্মাতে বাধ্য। প্রতিটি জেলায় যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় যতগুলি ক্লাব রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি কতকগুলো ক্লাবকে কীভাবে ফুটবল বণ্টন করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.