২১ জুলাই নেমে আসছে বড়সড় প্রাকৃতিক দুর্যোগ
Odd বাংলা ডেস্ক: ফের এক নিম্নচাপের ভ্রূকুটি রাজ্যে।বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।২১ জুলাই থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।ওইদিনই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ।এর প্রভাবে সপ্তাহের মাঝামাঝি থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হবে মূলত ওড়িশায়। তবে বুধবার থেকে বর্ষণের আশঙ্কা রয়েছে ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও।
আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। দুপুরের দিকে গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর। যদিও দু'এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবারও। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উপরের দিকের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে।





Post a Comment