WBJEE 2021: নিউ নর্ম্যালে অফলাইনে এই প্রথম কোনও বড় পরীক্ষা


Odd বাংলা ডেস্ক: আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। মহামারী শুরুর পর এই প্রথম অফলাইনে এত বড় মাপের পরীক্ষা হচ্ছে এরাজ্যে। শনিবার ওই পরীক্ষায় বসতে চলেছেন ৯২ হাজার ৬৯৫ জন পড়ুয়া। যার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৬০ হাজার ১০৫ জন। বাইরের রাজ্য থেকে এই পরীক্ষায় সামিল হবেন ৩১ হাজার ৫৯৪ জন। 

সকালেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেন্টার তৈরি হয়েছিল WBJEE 2021-এর জন্য। মুখে মাস্ক, হাতে পেন। সকাল থেকেই নিউ নর্মাল সূত্র মেনেই পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। সোনারপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীর কথায়, 'একটু নার্ভাস লাগছে। তবে অনলাইনে জয়েন্টের মত পরীক্ষা হওয়া সম্ভব ছিল না'। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা স্বভাবতই খুশি।

পরীক্ষাকেন্দ্রের প্রতিটি রুমেই স্যানিটাইজার রাখা হচ্ছে। দফায় দফায় চলছে স্যানিটাইজেশনের কাজ। পাশাপাশি পরীক্ষার্থীদের খাবার ও জল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে চলছে চেকিং। দু'টি পর্বের পরীক্ষা শেষ হলে বাইরে বেরতে পারবেন পরীক্ষার্থীরা। তবে যাতায়াতের সমস্যার কথা ভেবে অনেকেই আগেরদিনেই পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এসে থেকেছেন।

প্রসঙ্গত, পরীক্ষার্থীদের সুবিধার্থে গতকাল সকাল থেকেই চালু করা হয়েছিল কন্ট্রোল রুম। এদিনও সকাল ছ' টা থেকে রাত ১০টা অবধি খোলা থাকবে ওই কন্ট্রোল রুম। প্রয়োজনে ফোন করতে পারেন 033-2367-1149, 033-2367-1199 নম্বর কিংবা 18001023781 এবং 18003450050 টোল-ফ্রি নম্বরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.