বেনজির, মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ, এই প্রথম প্রকাশ হল না মেধাতালিকা


Odd বাংলা ডেস্ক:
 নজিরবিহীন।করোনা আবহে 
ব্যতিক্রমী পরিস্থিতিতে চলতি বছর পাশের হার ১০০ শতাংশ।আর এই প্রথম প্রকাশিত হল না মেধাতালিকাও।বিকল্প মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে প্রকাশিত হল ২০২১এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০টা থেকে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

যেসব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে-
www.wbbse.wb.gov.in
https://wbresults.nic.in
www.exametc.com

এছাড়া www.exametic.com ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও ফোন নম্বর আগেভাগে রেজিস্ট্রার করতে হবে। তাহলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে।

চলতি বছর মোট পরীক্ষার্থী – ১০,৭৯,৭৪৯। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পাশ করেছে সকলেই, অর্থাৎ পাশের হার ১০০ শতাংশ। গত বছর তা ছিল ৮৬.৩৪ শতাংশ। মেধাতালিকা প্রকাশিত না হলেও পর্ষদ সূত্রে খবর, এ বছর ৭০০র মধ্যে ৬৯৭ পেয়েছেন মোট ৭৯ জন পরীক্ষার্থী। 

করোনা আবহে ২০২১-এ বাতিল করতে হয়েছে পরীক্ষা। নবম শ্রেণির ফাইনাল পরীক্ষার ফলাফল এবং দশমের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। তাই মেধাতালিকা প্রকাশ করা হলো না এ বছর। পরে স্কুল থেকে অভিভাবকদের সঙ্গে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। তবে তাতেও মেনে চলতে হবে কোভিডবিধি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.