স্বামীর গোপনাঙ্গ কামড়ে পালাল স্ত্রী! তারপর..
Odd বাংলা ডেস্ক: পরকীয়া প্রেমিকসহ ধরা পড়ার পর এক মহিলা তার স্বামীর গোপনাঙ্গ কামড়ে পালিয়ে গেছেন। ভেলোরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।
অভিযুক্ত জয়ন্তী ও তার স্বামী সেন্থমরাই একটি উৎসব দেখতে যান। সেখানে বাথরুমে যাওয়ার কথা বলে সেন্থমরাইকে ধোঁকা দেন জয়ন্তী।
একঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও জয়ন্তী না ফিরে এলে, সেন্থমরাই তাকে খুঁজতে যান। এসময় তিনি জয়ন্তীকে আরেক গ্রামবাসী ধাচনামূর্তির সাথে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পান।
পুলিশ জানায়, রাগান্বিত সেন্থমরাই তার স্ত্রী ও পরকীয়া প্রেমিককে ধরে ফেলে তাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেয়ার হুমকি দেন।
কিন্তু, উৎসব অনুষ্ঠানের আওয়াজের কারণে তাদের চেঁচামেচি চাপা পড়ে যায়। এরপর ধ্বস্তাধস্তির সময় সেন্থমরাইয়ের ধুতি খুলে যায়। তখন, তার স্ত্রী সেন্থমরাইয়ের গোপনাঙ্গ কামড়ে প্রায় ছিঁড়ে ফেলেন। গ্রামবাসী তাদের ধরতে পারলে গণপিটুনি দেবে এই ভয়ে পরকীয়া প্রেমিকসহ সেখান থেকে পালিয়ে যান জয়ন্তী।
হতভম্ব গ্রামবাসী রক্তাক্ত সেন্থমরাই ও তার বিচ্ছিন্ন গোপনাঙ্গ উদ্ধার করে তাকে ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আরেকটি সরকারি হাসপাতালে পাঠানো হয়।
সার্জারির মাধ্যমে কৃষক সেন্থমরাইয়ের গোপনাঙ্গ আবার জোড়া লাগানো হয়। পরে, ধাচনামূর্তির মোবাইল ফোন ট্র্যাক করে জয়ন্তীকে গ্রেফতার করে।





Post a Comment