কিভাবে এই মহিলা এক বছরে 20 টি সন্তানের মা হলেন? আসল সত্য জানলে অবাক হবেন
Odd বাংলা ডেস্ক: মাতৃত্বের সুখ প্রত্যেকটি মায়ের বাসনা। শুধু তাই নয়, বিয়ের পরে সন্তান হওয়াটা খুবই জরুরী, তা নাহলে মহিলা এবং পুরুষ উভয়ের দিকে আঙ্গুল তোলা হয়। মা এবং সন্তানের মধ্যে একটি নিঃশর্ত ভালোবাসা থাকে। এই পৃথিবীতে মা ও সন্তানের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না।
শুধু তাই নয়, মা ও সন্তানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা খুবই অনন্য ও অমূল্য। এই সম্পর্কটি সেইদিন প্রতিষ্ঠিত হয়, যেদিন সন্তান তার মায়ের গর্ভে জন্মায় এবং নয় মাস তার মায়ের গর্ভেই থাকে। এটিই সন্তানের প্রথম ঘর। সে এই ছোট জায়গায় খুব নিরাপদ বোধ করে।
আজ আমরা আপনাদেরকে এমন একটি গল্প বলতে যাচ্ছি, যেখানে এক মহিলা এক বছরে 20 টি শিশুর জন্ম দিয়েছে। বর্তমান যুগে, এখন অনেকেই মাতৃত্বের সুখ পায় না, সেই পরিস্থিতিতে এই মহিলার দ্বারা এক বছরে 20 টি সন্তানের জন্ম দেওয়া অবশ্যই অবাক করার মতো ঘটনা। তবে এটি একটি আসল সত্য ঘটনা।
রাশিয়ার একটি ধনী পরিবারের এক মহিলা এক বছরে 20 টি শিশুর জন্ম দিয়েছে। বর্তমানে তিনি 21 জন সন্তানের মা। তিনি এই শিশুদের যত্ন নেওয়ার জন্য 16 টি স্থায়ী আয়া রেখেছিলেন। ওয়েবসাইট মিররের তথ্য অনুযায়ী, এই মহিলা নিজেই তার শিশুদের যত্ন নিতে ব্যস্ত থাকেন। তিনি বলেছেন যে, তিনি তার পরিবারকে আরও বড় করতে চান। এখানে যেই মহিলাটির কথা বলা হচ্ছে, তিনি হলেন ক্রিস্টিনা ওজটর্ক। তিনি মাত্র 23 বছর বয়সেই 21 জন সন্তানের মা হয়ে উঠেছেন। ক্রিস্টিনা বলেছেন যে, যখন তিনি তার স্বামী গ্যালিপের সঙ্গে দেখা করেছিলেন, তখনই তিনি একটি বড় পরিবারের স্বপ্ন দেখেছিলেন। তার 57 বছরের স্বামী গ্যালিপ একজন বিবাহিত পুরুষ ছিলেন। ক্রিস্টিনা বলেছেন যে, তিনি এই 20 জন সন্তানের মা হওয়ার জন্য সারোগেসি পদ্ধতি অবলম্বন করেছিলেন। এই সারোগেসি পদ্ধতির জন্য তিনি প্রায় 1 কোটি 42 লাখ টাকা ব্যয় করেছিলেন। এরফলে তার পরিবার দ্রুত প্রসারিত হয়েছিল। এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য তিনি 16 জন আয়া রেখেছিলেন, যাদের ওপর তার প্রতি বছর প্রায় 70 লাখ টাকা ব্যয় হত। তিনি সব সময় তার বাচ্চাদের সাথেই থাকেন। তিনি তিনতলার একটি ম্যানশনে বাস করতেন। শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলির জন্য প্রতি সপ্তাহে তার প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ হত। ক্রিস্টিনা বলেছেন যে, তিনি এখন আর বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন না, কারন এখন তার শিশুদের সাথে থাকা প্রয়োজন।





Post a Comment