বিয়ের ৬ বছর পর জানতে পারলেন স্ত্রী দেহব্যবসা করে কোটিপতি!

Odd বাংলা ডেস্ক: একধারে মারকাটারি সুন্দরী, তার উপর ক্ষুরধার বুদ্ধি। প্রথম সাক্ষাতেই মন দেওয়া নেয়া হয়ে গিয়েছিল। গাঁটছড়া বাঁধতেও সময় নেননি। তবে সংসারের বৃত্তের বাইরে আলো আঁধারি জগতে যে স্ত্রীর আনাগোনা, সাড়ে পাঁচ বছর সংসার করেও কখনো বুঝতে পারেননি যে তার স্ত্রী আসলে কি পেশার সঙ্গে যুক্ত। তবে যখন জানতে পারলেন স্ত্রী শুধু মডেলই নয়, দেহব্যবসার সঙ্গেও যুক্ত। তখন স্বামীর প্রায় হার্ট অ্যাটাক হওয়ারই জোগাড়!

বিষয়টি টেরে পেতেই ‘ছলনাময়ী’ স্ত্রী রেজিনা টার্নারকে সরাসরি আদালতে নিয়ে গেলেন আমেরিকার নামী চিকিত্‍সক হান জো কিম। কোটিপতি চিকিত্‍সক এবং তার 'বিউটি কুইন' স্ত্রীর হাই প্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে আমেরিকায়।

বিয়ে হয়েছে দীর্ঘ সাড়ে পাঁচ বছর। বিয়ের পর এই প্রথম তাদের মধ্যে ঝামেলা হয়। তাই তাদের বিচ্ছেদের খবরে তাজ্জব হয়ে যান সবাই। আসলে স্ত্রীর এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কোনো ধারণাই ছিল না চিকিত্‍সক কিমের। পড়াশোনার সার্টিফিকেটসহ রেজিনার অনেক কিছুই নাকি ভুয়ো! কারণ নিজেকে বিজ্ঞানে স্নাতক বলে দাবি করলেও রেজিনা নাকি স্কুলের গণ্ডিও টপকাতে পারেননি বলে জানা গিয়েছে ।

কিম জানিয়েছেন, অন্য পুরুষের সঙ্গে ফোনে স্ত্রীর যৌন উত্তেজনামূলক মেসেজ দেখেই প্রথমে সন্দেহ হয় তার। পরে সত্যিটা সামনে আসে। আর স্ত্রী-র গ্রাহকরাও কোনো যেমন তেমন ব্যক্তি নন। নিউইয়র্কের ধনী ব্যবসায়ীরাই রেজিনার 'ক্লায়েন্ট' বলে জানা গিয়েছে। সুন্দরী রেজিনাকে বিয়ে করার জন্য অনেকেই লাইনে ছিলেন। তবে বাকি সবাইকে পিছনে ফেলে রেজিনাকে বিয়ে করতে সফল হয়েছিলেন চিকিত্‍সক কিম। তবে সেটাই শেষপর্যন্ত কাল হল তার জীবনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.