এই স্বপ্ন দেখেছেন নাকি? ঘোর অমঙ্গল ঘটতে চলেছে !
Odd বাংলা ডেস্ক: এমনি কিছু স্বপ্নের কথা যা দেখলে হতে পারে বিপদ, কিছু কিছুক্ষেত্রে তা মৃত্যুরও সংকেত হতে পারে।
১) চারিদিকে কেউ নেই, শুধু ভেসে আসছে ড্রাম বাজানোর শব্দ। মনে হচ্ছে কেউ যেন ক্রমাগত বাদ্য যন্ত্র বাজিয়ে চলছে আপনার কানের কাছে। এমন স্বপ্ন দেখা নাকি খুবই বিপজ্জনক। এই ড্রামের শব্দ হতে পারে আপনার শেষ যাত্রার বাজনা।
২) স্বপ্নতে কি কখনও কাউকে পেট পুরে খাবার খেতে দেখেছেন? এমন খাওয়া-দাওয়ার স্বপ্ন দেখা মোটেও ভাল নয়। এমন কিছু দেখার অর্থ হল মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে।
৩) বলা হয় কোনও বিবাহিতা বা অবিবাহিতা নারী নিজেকে বিধবার বেশে দেখেন, তাহলে তা খুবই অশুভ।
৪) মনে করুন আপনি কোথাও বেড়াতে যাবেন। তার আগের দিন আপনার পরিবারের কোনও সদস্য বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখল। তাহলে অবিলম্বে সেই ট্রিপ বাতিল করে দিন। কারণ এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হল মারাত্মক খারাপ কিছু হওয়া।
৫) স্বপ্নে কাকের স্বপ্ন দেখা অশুভ। কারণ কাককে এমনিই অশুভ বলে মনে করা হয়েছ থাকে। কারণ, কাক মৃত্যুর সমার্থক।





Post a Comment