Odd বাংলা ডেস্ক: কাবুল বিমানবন্দরের প্রবেশদ্বারে ঘটা বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এখবর দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজন মার্কিন সেনা সদস্য রয়েছেন। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিস্ফোরণ একটি নয়, হয়েছে দুইটি। একথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে এ দাবি নিশ্চিত করা যায়নি।
এর আগে, কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
#Breaking another footage (Strong Graphics +18)
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 26, 2021
The number of Injuries and deads cross 100#Kabulairport pic.twitter.com/63cgEOsj1o





Post a Comment