আজব এক কুস্তি, মাথায় ঘোমটা দিয়ে খেলতে হয় নারীদের
Odd বাংলা ডেস্ক: পুরুষ ও নারীদের কুস্তি করতে তো প্রায়শই দেখা যায়, তবে শাড়ি পরে ও ঘোমটা দিয়ে কখনো নারীদের কুস্তি করতে দেখেছেন?শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে উত্তরপ্রদেশের হমিরপুর জেলায়। সেখানে মাথায় ঘোমটা দিয়েই কুস্তি লড়লেন নারীরা। হমিরপুরের নিভাদা গ্রামে নারীদের এই কুস্তির আয়োজন করা হয়। জানা যায়, সেই ব্রিটিশ আমল থেকেই এই রীতি চলে আসছে।
যেখানে গ্রামের নারীরা শাড়ি পড়ে কুস্তি লড়েন। আর এই কুস্তিতে কোনোভাবে পুরুষ থাকা চলবেনা। এমনকী পুরুষরা যাতে কুস্তি ময়দানের আশেপাশে না যেতে পারেন তার জন্য় লাঠি নিয়ে পাহারাও দেন নারীরা। কুস্তির রেফারি থেকে দর্শক, সবই থাকে নারীরা। যদি কোনো পুরুষ কুস্তি দেখতে যান তবে তাকে নারীরা লাঠি দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেন।
এবার মোট ৪৪টি কুস্তি হয়। ঘোমটা পরা নারীদের কুস্তি দেখে তাদের হাততালি দিয়ে উৎসাহিত করে কিশোরীরা। আর শুধু মধ্যবয়স্করাই নয়, বয়স্করাও অংশ নেন কুস্তিতে। সবশেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
গ্রামবাসীরা জানান, ব্রিটিশ আমলে ইংরেজরা এই অঞ্চলে প্রচুর অত্যাচার চালায়। তাই সেই সময় আত্মরক্ষার্থে কুস্তি শিখেছিলেন গ্রামের নারী। তারপর থেকেই চলে আসছে এই রেওয়াজ। গ্রামের প্রধান গিরজা দেবী বর্মা জানান, এই প্রতিযোগিতায় শুধু নারী ও কিশোরীদের প্রবেশাধিকার ছিল। প্রতিযোগিতা যতক্ষণ চলেছে ততক্ষণ আশেপাশে কোনো পুরুষকে যেতে দেওয়া হয়নি।





Post a Comment