কলকাতার এই জায়গায় মাঝরাতে নাকি ঘোড়া নিয়ে ছুটে বেড়ান অশরীরী!
Odd বাংলা ডেস্ক: বাংলার মানুষের ভূত নিয়ে মাতামাতি কম নয়। ভূতের প্রতি তাদের যেন আলাদাই আকর্ষণ। সত্যিই কি ভূত আছে? নাকি সবটাই মিথ? এসব চাক্ষুক করতে অনেকেই রাতবিরেতে কলকাতার নানা জায়গায় পাড়ি দেন। তার মধ্যে অন্যতম হল রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব।
ঘোড় প্রতিযোগিতায় মুখরিত থাকে ক্যালকাটা টার্ফ ক্লাব খ্যাত রেসকোর্স ময়দানটি। রাতে এখানে ঘটে যায় অলৌকিক সব ঘটনা। কে বা কারা যেন ঘোড়া নিয়ে ছুটে বেড়ান এখানে। স্পষ্ট দেখতে পাওয়া ঘোড়া নিমিষেই বাতাসে মিলিয়ে যায়। এর সঠিক মতাদর্শ না পেলেও ইতিহাসে রয়েছে একটি কাহিনী। রয়্যাল পরিবারের ব্রিটিশরা এখানে ঘোড় সওয়ার করতেন। একবার এক ব্রিটিশ জর্জ উইলিয়ামস তার বিখ্যাত সাদা ঘোড়া নিয়ে ময়দান চষিয়ে বেড়াতেন। অপরূপ সাদা ঘোড়াটির নাম ছিল পার্ল হোয়াইট। প্রচুর রেস আর ট্রফি জেতায়, পার্ল হোয়াইটকে তখনকার সময় এক নামেই চিনত। উইলিয়ামস ঘোড়াটিকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন।
কিন্তু একবার অ্যানুয়াল টার্ফি টুর্নামেন্টের আগে আকস্মিকভাবেই পার্ল হোয়াইট অসুস্থ হয়ে পড়ে। উইলিয়ামস প্রাইডের প্রচুর যত্নআত্তি করেও লাভ হয়নি। যার ফলাফল অ্যানুয়াল ট্রফি হেরে যান। এরপরই একদিন সকালে জর্জ দেখে, খোলা ট্রাকের ওপরে মরে পড়ে আছে তার প্রিয় সাদা ঘোড়াটি। পার্ল হোয়াইটের শোক আর মায়ায় জর্জও বেশিদিন পৃথিবীতে ছিলেন না। শোনা যায়, প্রতি শনিবার রাতে পূর্ণিমার আলোয় নাকি ঘোড়া ও তার মালিকের আবছা মূর্তি এখানে দেখা যায়।





Post a Comment