ব্যাঙ্কিং অ্যাপ নকল করে চলছে প্রতারণাচক্র! কীভাবে বুঝবেন কোনটা নকল


Odd বাংলা ডেস্ক: গ্রাহককে বোকা বানানোর জন্য যে কোনও জনপ্রিয় ব্যাঙ্কের অ্যাপের আদলে হুবহু নকল করে ভুয়ো অ্যাপ ডিজাইন করে প্রতারকরা। এই অ্যাপের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় ম্যালওয়্যার। হুবহু আসল ব্যাঙ্কের অ্যাপের মতোই দেখতে হয় এই অ্যাপগুলি। একই ধরনের ছবি, লেখা ও ডিজাইন ব্যবহার করে গ্রাহককে বোকা বানানো হয়। এমনকী, ডেভেলপারের নামেও রাখা হয় সামঞ্জস্য। তাই, ডাউনলোড করার আগে এক ঝলকে এই ভুয়ো অ্যাপ চিহ্নিত করা আরও কঠিন হয়ে যায়। শুধু তাই নয়। কিছু অ্যাপের ডেসক্রিপশনে আবার আসল ব্যাঙ্কিং অ্যাপের লেখা হুবহু বসিয়ে দেওয়া হয়।

প্লে স্টোরেই রয়েছে এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলি সাধারণ গ্রাহকের ফোন থেকে বিভিন্ন ধরনের তথ্য চুরি করে। যার ফলে অনেক সময় আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয় গ্রাহকদের। সাধারণত, বিশ্বাসযোগ্য কোনও জনপ্রিয় অ্যাপকে নকল করে এই ধরনের ভুয়ো অ্যাপগুলি তৈরি হয়।  নিয়মিত প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই ধরনের অ্যাপ সরানো হলেও তা আবারও ফিরে আসছে। কোম্পানির নিয়মাবলীকে বুড়ো আঙুল দেখিয়ে এই অ্যাপগুলি  প্লে স্টোর ও অ্যাপ স্টোরে জায়গা করে নিচ্ছে। 

আপনার ফোনে এইরকম কোনও অ্যাপ আছে কিনা তা বুঝবেন কীভাবে-
  • এই ধরনের অ্যাপগুলি সাধারণত দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। এমন কোনও অ্যাপ আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করলে, এখনই ফোন থেকে সেগুলি ডিলিট করে দিন। 
  • অ্যাপের ডাউনলোড পেজে কোনও বানান ভুল থাকলে বুঝবেন তা ভুয়ো অ্যাপ। 
  • পোস্টপেইড গ্রাহকরা ফোনের বিলে নজর রাখুন। বিলে কোনও অসামঞ্জস্য থাকলে ফোনে এই ধরনের ভুয়ো অ্যাপের উপস্থিতির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
  • এছাড়াও Play Store অথবা App Store থেকে যে কোনও ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করার আগে সব লেখা ও রিভিউ ভালো করে যাচাই করে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.