কলকাতার এই ঘাটেই মেলে 'তেনাদের' সন্ধান!
Odd বাংলা ডেস্ক: মল্লিকঘাট। হাওড়া ব্রিজের ঠিক নিচেই এই গঙ্গা তীরবর্তী এই ঘাট। এই মল্লিক ঘাট ফুল বাজারের সামনেই। শোনা যায় সেখানে নাকি ভূতের অস্তিত্ব টের পাওয়া যায়। যারা সেখানে দৈনিক যাতায়াত করেন তাঁরা একবার না একবার ভূতুরে ঘটনার সাক্ষী হয়েছেন। সেখানে নাকি একজন মহিলা ভূতকে দেখতে পাওয়া যায়। সেই মহিলাকে সাদা শাড়ি পরে ঘুড়তে দেখেছেন অনেকেই। তাঁদের ধারণা, গঙ্গায় ডুবে কোনও মহিলার মৃত্যু হয়েছিল। তাঁর আত্মাই এখন ঘুরে বেড়ায় সেখানে। তাই এমন এক মহিলা ভূতের সঙ্গে দেখা করার সুযোগ মিস করতে না চাইলে এখানে অবশ্যই যেতে হবে।





Post a Comment