যশের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন নুসরত?

Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সি সেকশনের মাধ্যমে  সন্তানের জন্ম হয়। মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে।কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালের পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। হাসপাতাল সূত্রে খবর, শিশুর ওজন ২.৯ কিলো গ্রাম। নুসরতের হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে সন্তান জন্মের সময়েও পাশে ছিলেন বিশেষ বন্ধু অভিনেতা যশ দাশগুপ্ত। তিনিই প্রথম জানান, মা ও ছেলে যে দু'জনেই সুস্থ আছে । এবার নেটপাড়া উত্তাল নুসরতের ছেলের ছবি দেখার জন্যে। 

বৃহস্পতিবার রাতে যশ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট সেখানেই নেটনাগরিকদের আবদার, নুসরতের ছেলের নাম রাখা হোক যশের নামের সঙ্গে মিলিয়ে ‘Y’ দিয়ে। আর এবার সূত্রের খবর বিশেষ বন্ধু যশের নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখা হয়েছে। জানা গিয়েছে, সদ্যোজাতর নাম ঈশান রেখেছেন নুসরত। ইংরেজিতে Yishaan। 

নুসরতের মা হওয়ার খবরে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে এর মধ্যেই উড়ে এসেছে একাধিক কটূক্তি। সিঙ্গল মাদার নুসরতের পুত্রের বাবার পরিচয় কেন সামনে আনা হচ্ছে না, তা নিয়ে লাগাতার আক্রমণ করা হচ্ছে অভিনেত্রীকে। যদিও বরাবরই তিনি এইসব কটুক্তিকে উপেক্ষা করেই নিজের সিদ্ধান্তে দৃঢ় থেকেছেন। মা হওয়ার খবরে সাংসদ নুসরত জাহানকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.