ভক্তদের জন্য খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, কবে থেকে যেতে পারবেন জেনে নিন
Odd বাংলা ডেস্ক: সাধারণ মানুষের জন্য আবারাও খুলে যাদেওয়া হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা৷ আগামী ১৬ অগাস্ট সোমবার থেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা৷ জগন্নাথ মন্দিরের প্রশাসক বোর্ডের প্রধান একথা এই ঘোষণা করেছেন৷
এপ্রিল মাসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল৷ সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ফের মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ তবে মন্দির খুললেও প্রথম পাঁচ দিন শুধুমাত্র পুরীর বাসিন্দারাই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন৷
১৬ অগাস্ট মন্দির খোলার পর শনি ও রবিবার সপ্তাহান্তে সরকারি বিধিনিষেধ মেনে ফের বন্ধ থাকবে মন্দিরের দরজা৷ ২৩ অগাস্ট সোমবার থেকে ফের সর্বসাধারণ পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন ভক্তরা৷ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির৷
মন্দিরে প্রবেশের জন্য হয় করোনার দু'টি টিকা নেওয়ার শংসাপত্র থাকতে হবে৷ তা না হলে মন্দিরে প্রবেশের সর্বোচ্চা ৯৬ ঘণ্টা আগে করা আরটি- পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে৷এই দু'টি শর্তের একটি মানতেই হবে ভক্তদের৷ আগামী ৩০ অগাস্ট জন্মাষ্টমীর দিন বন্ধ থাকবে মন্দির।





Post a Comment