পঞ্জাবে AAP-র মুখ সোনু সুদ? মহিসার রাজনীতি যোগ ঘিরে জল্পনা তুঙ্গে
Odd বাংলা ডেস্ক: দিল্লি সরকারের 'দেশ কা মেন্টর' প্রোগ্রামের ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হল মহিসা সোনু সুদকে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, 'ব্যস্ত সূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ। সোনু সারা দেশের কাছে অনুপ্রেরণা। হাজার হাজার মানুষ সাহায্যের জন্য তার কাছে পৌঁছায়। এটা অবাক করা ব্যাপার, যে তিনি এমন কাজ করেছেন, যা অনেক সরকারও করতে পারেনি। তাঁর নিজের কাজ ও দিল্লি সরকারের কাজ নিয়ে অভিনেতার সঙ্গে অনেকক্ষণ কথা হল'
ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হওয়ার পর সোনু সুদ বলেন, 'আজ আমি লাখ লাখ ছাত্রদের মেন্টর হওয়ার সুযোগ পেয়েছি। ছাত্রদের গাইড করার চেয়ে বড় পরিষেবা আর কিছু নেই। আমি নিশ্চিত আমরা একসঙ্গে পারব এবং একসঙ্গে করব'।
শুক্রবার সকালে দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলোচনায় বসেন সোনু। তাঁর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বৈঠকে রাজনৈতিক যোগ নিয়েও জল্পনা ক্রমেই জোরালো হয়ে উঠেছিল। রাজনৈতিক সচেতক মহল এই বৈঠককে পঞ্জাব বিধানসভার সঙ্গে যুক্ত করতে মুখিয়ে ছিল প্রথম থেকেই। প্রসঙ্গত,সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। এদিন প্রথমে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, আম আদমি পার্টি-তে নাম লেখাতে পারেন সোনু। এনিয়ে অবশ্য মুখ খোলেননি কোনও পক্ষই।





Post a Comment