Odd বাংলা ডেস্ক: গত মাসের ৮ই জুলাই তিনি পৃথিবী ত্যাগ করেছেন। কিন্তু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সম্পর্কে একটা বিষয় খুব কম মানুষের জানা। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বংশধর ছিলেন। ঠিক শুনেছেন আসলে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং হলেন রামপুর-বুশার রাজপরিবারের সন্তান। বলা হয়ে থাকে এই রামপুর-বুশার পরিবার শুরু হয়ছিল ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের হাত ধরে। সেই থেকে চলে আসা এই বংশের ১২২তম বংশধর হলেন এই বীরভদ্র সিং ।
মাত্র ২৭ বছর বয়সে কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। দিল্লিতে গিয়েছিলেন ইতিহাস নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হতে। কিন্তু জওহরলাল নেহেরু বলেছিলেন তুমি ইতিহাস পড়বে কেন, ইতিহাস তৈরি করবে। সত্যিই তিনি ইতিহাস তৈরি করেছিলেন। ৯ বারের বিধায়ক, ৫ বারের সাংসদ তিনি। আর সবচেয়ে বড় কথা ৬বার হিমাচলের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।





Post a Comment