Odd বাংলা ডেস্ক: আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস অব্যাহত। শুক্রবার তালিবানিদের হাতে নিহত হলেন আফগান সরকারের মিডিয়া বিভাগের শীর্ষ আধিকারিক দাওয়া খান মিনাপাল।
আগেই তালিবানিরা হুঁশিয়ারি দিয়েছিল, তাঁদের উপর হওয়া বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে। এব্যাপারে ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের উপরেই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কার্যক্ষেত্রেও তেমনই করল তালিবানেরা।জানা গিয়েছে, দাওয়া খান মিনাপাল ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ঘনিষ্ঠ । শুক্রবার তিনি বাড়ি থেকে বের হতেই তাঁকে খুন করা হয় বলে জানানো হয়েছে।
অন্যদিকে, আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখল করে নিয়েছে তালিবানরা। মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর থেকে এই প্রথম কোনও প্রাদেশিক রাজধানী দখল করে নিল তালিবানিরা। জানা গিয়েছে, তালিবানিরা প্রায় ৩০ জন সেনাকে খুন করে বলে অভিযোগ। এছাড়া একাধিক সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও উঠেছে।




Post a Comment