ভারতের এই স্থানগুলো নাকি রাতেও জ্বলজ্বল করে !
Odd বাংলা ডেস্ক: ভারতে এমন কতগুলি জায়গা আছে যেখানে রাতের অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায় এবং সেই আলোতে ভিড় জমান পর্যটকেরা।
মাট্টু বীচ, কর্ণাটক: কর্ণাটকের এই বীচে সাধারণত লোকে পিকনিক করতে যান। সূর্যাস্তের পর সৌন্দর্য আরও অপরূপ হয়। রাতের বেলা এই সমুদ্রতট ঝলমলিয়ে ওঠে। এখানেও সমুদ্রটি আরব সাগর এবং এই জলে এক ধরনের জলজ জীবাণু দেখা যায় যার ফলে রাতের বেলা জ্বলজ্বলে চেহারায় ভরে ওঠে প্রকৃতি।
জুহু বীচ, মহারাষ্ট্র:বলিউডের কারনে খুবই জনপ্রিয় জুহু বীচ। এই বীচ নাকি কখনো ঘুমায় না, সকাল হোক সন্ধ্যা বা রাত সব সময় হই হই। এখানে শুধু বৈদ্যুতিন আলো নয়, আরব সাগরের জলে বিন্দু বিন্দু নীল আলোয় ভেসে বেড়াতে থাকে এবং এই আলো না দেখলে পর্যটকদের জীবনে একটা ফাঁকা থেকে যায়। এই নীল বিন্দুগুলি হলো এক ধরনের জীবাণু, যা সূর্য ডোবার পরে সমুদ্রের চারিদিকে আছড়ে পড়ে।
পুরুষওয়ারি অরণ্য, মহারাষ্ট্র:মহারাষ্ট্রের একটি আদিগ্রাম পুরুষওয়ারি, যেখানে গ্রীষ্মকালে রাতের বেলা লক্ষ লক্ষ জোনাকি জ্বলে ওঠে এবং এই আলো চোখের সামনে দেখে মুগ্ধ না হওয়ার কোন উপায় নেই। বিশেষ করে মে-জুন মাসে এই দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে কারণ তখন তাদের প্রজননের সময়। প্রতিবছর জোনাকি উৎসব পালিত হয় এবং সেই আলো দেখতে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ভিড় জমান।





Post a Comment