প্রেমিকার বাড়িতে লুকিয়ে প্রবেশের চেষ্টা! জানলায় আটকে করুণ পরিণতি যুবকের
Odd বাংলা ডেস্ক: মদের নেশায় প্রাক্তন প্রেমিকার বাড়িতে যেতে গিয়ে করুন পরিণতি হল যুবকের। জানালায় আটকে মরণাপন্ন অবস্থা। অবশেষে পুলিশের প্রচেষ্টায় প্রাণে বাঁচলেন যুবক।ঘটনাটি ঘটেছে ইউক্রেনের খেরসং অঞ্চলে। চিকিৎসকরা বলছেন, ওই ব্যক্তির কোনো বড় ধরনের আঘাত হয়নি, তবে শ্বাসরোধের কারণে তার মৃত্যু হতে পারত। অল্পের জন্যে বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক প্রাক্তন বান্ধবীর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিচ্ছিলেন এবং তা অস্বীকার করলে, দুর্ঘটনার সময় তিনি গোপনে জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তখনই ঘটে বিপত্তি।
ওই সময় অভিযুক্তের প্রাক্তন প্রেমিকা বাড়িতে উপস্থিত ছিলেন। অভিযুক্তের চিৎকার শুনে যখন তিনি আসেন,দেখেন অভিযুক্ত যুবক জানালা দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছেন।এর পর তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানালায় আটকে থাকা ব্যক্তিকে বের করে আনেন। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত খুব মাতাল ছিল এবং অজ্ঞান হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তাঁর শ্বাস নিতেও সমস্যা হচ্ছিলো।
পুলিশ অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, যদি আর একটু দেরি হতো, তাহলে অভিযুক্ত ওই ব্যক্তির মৃত্যু হতে পারত। পাশাপাশি, অভিযুক্তের প্রাক্তন বান্ধবী জানিয়েছেন, তিনি তার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন, কিন্তু অভিযুক্ত তাকে প্রতিনিয়ত হয়রানি করছে।





Post a Comment