পুরুষের অন্তর্বাস-মোজা চুরি করাই নেশা! কার জানেন?
Odd বাংলা ডেস্ক: টাকা চুরি, মোবাইল চুরি এমনকি টিভি চুরির কথা আমরা প্রায়শই শুনে থাকি। তাই বলে অন্তর্বাস চুরি! এমন চোরের কথা কখনো শুয়েছেন? শোনেননি তো, তবে আজ জানাবো এমনই এক চোরের কথা। চোরটি নিউজিল্যান্ডের একটি শহরে থাকে।
জানা যায়, গত কয়েকদিন ধরে মানুষের বাড়ি থেকে মাঝরাতে পুরুষদের অন্তর্বাস আর মোজা চুরির হিড়িক পড়ে গিয়েছিল। তবে কে সেই চোর তার রহস্য কিছুতেই ভাঙতে পারছিলো না কেউ। হ্যামিলটন শহরের রহস্যময় এই চোরকে শেষ পর্যন্ত শনাক্ত করা গেছে। এই চোর আর কেউ নয়, একটি বিড়াল, নাম ব্রিজিট। বিড়ালটির মালিক সারাহ ন্যাথানের কথা অনুসারে, প্রতিবেশীদের বাড়ি থেকে মোজা আর অন্তর্বাস চুরি করে নিয়ে আসা বিড়ালটির নেশায় পরিণত হয়ে গিয়েছিল।
বিড়ালটির মালিক সারাহ ন্যাথান বলেন, গত দুই মাসে তার বিড়ালটি আশেপাশের বাড়িঘর থেকে বহু জোড়া মোজা চুরি করে এনেছে। ছয় বছর বয়সী ব্রিজিটের চুরি করার স্বভাব বহুদিনের। তবে বিশেষ কিছু জিনিস চুরির ব্যাপারে বিড়ালটির আগ্রহের কথা তার জানা ছিল না।
তিনি জানান, বিড়ালটি আগেও অনেক কিছু চুরি করে আনতো। কয়েক মাস আগে তিনি বাসা বদল করেছেন। ভেবেছিলেন ব্রিজিটের অভ্যাসে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। তবে তার চৌর্যবৃত্তি বিশেষ করে পুরুষদের অন্তর্বাসের প্রতি তার আগ্রহ লক্ষ্য করার মতো।
তিনি বলেন, প্রত্যেক রাতেই সে চুরি করতে বের হয়। এমন কোনো রাত নেই যে মানুষের বাড়ি থেকে আন্ডারওয়্যার বা মোজা চুরি করে আনে না। বাড়িলটির মালিক এখন এসব চুরি করে আনা অন্তর্বাস ও মোজার মালিকদের খুঁজে বের করার চেষ্টা করছেন যাতে তিনি এগুলো ফিরিয়ে দিতে পারেন।
তিনি জানান, পুরুষদের এরকম ১১টি অন্তর্বাস আর ৫০ জোড়ার বেশি মোজা চুরি করেছে ব্রিজিট। তিনি তার ফেসবুকে এসব মোজা আর অন্তর্বাসের একটি ছবি পোস্ট করেছেন, যাতে মানুষ এগুলো দেখে চিনতে পারে এবং তার সঙ্গে যোগাযোগ করেন। তার এই ছবির নিচে বহু মানুষ মজার মজার মন্তব্য করেছেন।





Post a Comment