আজ বিরাট কোহলি তাঁর ২০০তম IPL খেলবেন

Odd বাংলা ডেস্ক: আজ বিরাট কোহলি তাঁর ২০০তম IPL খেলবেন। আর এইভাবেই কোহলি আইপিএল ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হবেন যিনি এমএস ধোনি, দীনেশ কার্তিক, রোহিত শর্মা এবং সুরেশ রায়নার পর এই কৃতিত্ব অর্জন করবেন।

প্রসঙ্গত,আইপিএলের ইতিহাসে কোহলিই একমাত্র খেলোয়াড় যিনি একক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০টি ম্যাচ খেলবেন।তিনি আইপিএলে ৫টি সেঞ্চুরি করেছেন, টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।কোহলি আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক, রানের সংখ্যা ৬,০৭৬।

কোহলি একা হাতে RCB-কে ২০১৬-র সংস্করণের ফাইনালে নিয়ে ৯৭৩ রান করে। এটাই একটি একক সিজনে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ রান।আইপিএলের এক সিজনে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি কেউ করতে পারেনি। আইপিএলের ২০১৬ সংস্করণে তিনি চারটি সেঞ্চুরি করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.