আফ্রিকার এই দেশটিরও সরকারি ভাষা বাংলা

Odd বাংলা ডেস্ক: নিশ্চয়ই আপনার মাতৃভাষা বাংলা নিয়ে খুবই গর্ববোধ করেন। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা সেকথা সবাই জানেন। কিন্তু আফ্রিকা দেশেও এমন একটি দেশ রয়েছে সেখানকার সরকারি ভাষাও বাংলা।

আফ্রিকার এই অনুন্নত দেশটি পশ্চিমভাগের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এই দেশটি অবশ্য টাইটেনিয়াম এবং বক্সাইট উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচিত। এর পাশাপাশি হীরে ও সোনা উৎপাদনেও এগিয়ে রয়েছে সিয়েরা লিওন।

আটলান্টিক মহাসাগরের উপকূল রয়েছে সিয়েরা লিওন, যে দেশের সরকারি ভাষা বাংলা। অবাক লাগলেও এটাই সত্যি। তবে সে দেশের সবাই যে বাংলা ভাষায় কথা বলেন, এমনটা না।

জানিয়ে রাখি ১৯৬১ সালে এই দেশটি স্বাধীন হয়। স্বাধীনতার ঠিক তিন দশক পরে, ১৯৯১ সালে প্রবল দুর্নীতি ও দেশের সম্পদ নষ্ট করার প্রতিবাদে গৃহযুদ্ধ শুরু হয়। টানা ২০০২ সাল পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। গৃহযুদ্ধ থামাতেই হস্তক্ষেপ করে রাষ্ট্রসঙ্ঘ এবং এই পর্যায়েই রাষ্ট্রসঙ্ঘের পিসকর্পের প্রতিনিধি হিসেবে সিয়েরা লিওনে আসেন প্রায় ৫ হাজার বাংলাদেশি সৈনিক।

পিসকর্পের অবদানেই শেষ পর্যন্ত শান্তি ফিরে আসে সিয়েরা লিওনে এবং এই অবদানের স্বীকৃতি হিসেবে সে দেশের রাষ্ট্রপতি আলহাজ আহমেদ তেজান কাবাহ্ ‘বাংলা’ ভাষাকে সিয়েরা লিওনের ‘সাম্মানিক সরকারি ভাষা’ হিসেবে স্বীকৃতি দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.