সতীপীঠ কঙ্কালীতলায় হল ৫১ কুমারীর পুজো, জানুন এর মাহাত্ম্য
ODD বাংলা ডেস্ক: গত বছর না হলেও এবছর আবারও সতীপীঠ কঙ্কালীতলায় ৫১কুমারীর পুজো অনুষ্ঠিত হল। দুর্গাপুজো পেরিয়ে ত্রয়োদশীর দিন বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠে ৫ থেকে ১২ বছর বয়সী ৫১ জন কুমারীকে দেবী রূপে পুজো করা হয়।
এর নেপথ্যেও রয়েছে এক ইতিহাস, কথিত আছে,কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত কাপাসটিকুড়ি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব চট্টোপাধ্যায় মা কঙ্কালীর স্বপ্নাদেশ পান।মা কঙ্কালীর স্বপ্নাদেশ পেয়েই ত্রয়োদশীর দিন এই পুজো শুরু করেন। তারপর থেকে চলে আসছে এই ৫১ কুমারীর পুজো।এরপর হোম-যজ্ঞের মধ্য দিয়ে কুমারীদের পুজো করা হয়।
প্রসঙ্গত, গত বছর করোনা আবহে শুধু ঘট প্রতিস্থাপন করে, মাত্র একজন কুমারীকে প্রতীকী রূপে পূজা করা হয়েছিল।





Post a Comment