VIDEO: ভারি বর্ষণের মধ্যে নদীতে তলিয়ে গেল আস্ত বাড়ি!
ODD বাংলা ডেস্ক: কেরলে ভারি বর্ষণের জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি সেইসঙ্গে ঘটেছে ভূমিধসের ঘটনা, যার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। এর মধ্যে রাজ্যের কোট্টায়াম জেলায় একটি বাড়ি তলিয়ে গেছে নদীতে, যা বর্তমান পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।
ভিডিওতে দেখা যায়, পথচারীদের চোখের সামনে বাড়িটি নদীতে তলিয়ে যায়। বাড়িটি ছিল নদীর পাড়েই। ভারি বৃষ্টির কারণে প্রথমে বাড়িটি হালকা হেলে পড়ে। এর পর দ্রুতই নদীতে তলিয়ে যায়।
#WATCH | Kerala: A house got washed away by strong water currents of a river in Kottayam's Mundakayam yesterday following heavy rainfall. pic.twitter.com/YYBFd9HQSp
— ANI (@ANI) October 18, 2021
জানা গিয়েছে, নদীতে তলিয়ে যাওয়ার সময় বাড়ির ভেতরে কেউ ছিলেন না। কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে বাড়িটি তলিয়ে যাওয়ার দৃশ্য দেখছিলেন।কেরলে ভারি বৃষ্টির কারণে কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কোট্টায়ামে নিখোঁজ অন্তত ১২ জন।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আলোচনা করেছেন।





Post a Comment