এক মুঠো বাদামে কমে হৃদরোগের ঝুঁকি

Odd বাংলা ডেস্ক: অনেকেরই হয়তো জানা নেই নিয়মিত চিনাবাদাম খেলে হৃৎপিণ্ড ভালো থাকে। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা বলছে, নিয়মিত ৪-৫টি চিনাবাদাম খেলে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে।

যে কারণে চিনাবাদাম উপকারী-

১. চিনাবাদামে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ কম। কিন্তু এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ফ্যাট রয়েছে।

২. চিনাবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩. চিনাবাদামে স্বাস্থ্যকর ফ্যাট ও আর্জিনিন নামে একটি ফাইবার থাকে। এই ফাইবার হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

৪. হৃৎপিণ্ড ভালো রাখার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও কমায় চিনাবাদাম। কারণ এতে ভিটামিন ই-র মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

৫. অতিরিক্ত ওজন থেকে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি, হৃদরোগের আশঙ্কাও থাকে। পর্যাপ্ত পরিমাণ চিনাবাদাম খেলে বিপাক হার বাড়ে ও ওজন নিয়ন্ত্রণে থাকে।

কতটা চিনাবাদাম খাবেন?

বিশেষজ্ঞদের মতে, হৃৎপিণ্ড ভালো রাখতে সপ্তাহে ৪-৫ দিন চিনাবাদাম খাওয়া জরুরি। তবে প্রতিদিন ৬-৭ গ্রামের বেশি খাওয়া উচিত নয়। কারও যদি বিশেষ কোনও অ্যালার্জির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভালো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.