অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে করণীয়
ODD বাংলা ডেস্ক: অম্লের প্রভাবে গলা-বুক জ্বালা থেকে চোঁয়া ঢেকুর, এই সমস্যায় পড়তে হয় কমবেশি সকলকেই। এই সমস্যা থেকে মুক্তি থেকে বেশিরভাগ মানুষ নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন। কিন্তু ওষুধের উপর নির্ভর না করে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এমন খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আমাদের পাকস্থলীতে পরিপাকের কাজের জন্য অ্যাসিড জমা থাকে। খাওয়াদাওয়ার অনিয়ম, অতিরিক্ত তেল-মশলার প্রভাবে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আর অ্যাসিড বেড়ে গেলে পাকস্থালী অনেক সমস্যায় পড়ে যায়।
কেন হয় এই সমস্যা?
যদি প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন বা পেটে প্রচুর চর্বি থাকে, তা হলে স্ফিঙ্কটার ঠিকমতো কাজ করবে না। তাই রিফ্লাক্স ঠেকাতে চাইলে পেটের চর্বি কমান আর একবারে পেট ঠেসে অনেক বেশি খাবার খাবেন না। অতিরিক্ত কার্বোহাইড্রেট, কফি, মদ, লেবুজাতীয় টক ফলের রস, কার্বোনেটেড ড্রিঙ্ক ইত্যাদি থেকেও রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে। রাতের খাওয়া সেরেই ঘুমোতে যাওয়া আর দীর্ঘ সময় পর পর খাবার খাওয়াও খুব খারাপ অভ্যাস।
বদহজম এবং গ্যাসের জন্য ভেষজ পানীয়:
বিশেষজ্ঞদের মতে, অনেক সময় আমরা এমন কিছু খাবার গ্রহণ করি, যা সহজে হজম হয় না। এজন্য খাবার খাওয়ার আগে প্রত্যেকেরই তার প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে।
এখানে একটি ভেষজ পানীয়ের কথা বলা হয়েছে। যারা প্রতিদিন অ্যাসিডিটি বা পেট ফুলে যাওয়ার সমস্যায় ভোগেন তারা এই পানীয়টি বাড়িতে তৈরি করে পান করলে উপকার পাবেন। আর যদি উপযোগী না হয়, তাহলে এটির ব্যবহার এড়িয়ে চলা উচিত।
কী ভাবে এই ভেষজ পানীয় তৈরি করবেন?
১.এর জন্য আপনাকে এক টেবিল চামচ জোয়ান, জিরা এবং মৌরি বীজ নিতে হবে। এছাড়াও চারটি গোলমরিচ নিন। সবক'টি উপকরণ এক লিটার জলে ভালো করে ফুটতে দিন।
২.মনে রাখবেন যে এই পুরো প্রক্রিয়াটির জন্য আপনাকে ৫-৭ মিনিট সময় নিতে হবে। এর পর গ্যাস বন্ধ করে পানীয়টি ফিল্টার করুন। একবারে ২০০ মিলি করে পান করুন। এই পানীয় আপনাকে সব রকম সমস্যা থেকে স্বস্তি দেবে। এমনকি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন এমন ব্যক্তিরাও এটি পান করলে আরাম বোধ করবেন।
৩.এই সহজ প্রতিকার আপনাকে হজম সংক্রান্ত নানা সমস্যায় মোকাবিলা করতে সাহায্য করবে। শুধু সাময়িকভাবে নয় এটি আপনাকে চিরস্থায়ী সমাধান দেবে বলে বলছে বিশেষজ্ঞরা।





Post a Comment