নরওয়েতে তীর ছুড়ে পাঁচজনকে হত্যা, ডেনমার্কের নাগরিক গ্রেপ্তার

 


ODD বাংলা ডেস্ক: নরওয়েতে তীর ছুড়ে পাঁচজনকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় একজন পুলিশসহ আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের কয়েক জায়গায় এ হামলার ঘটনা ঘটে।


এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ বছর বয়স্ক একজন ডাচ নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন। তবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানানো হয়নি। 


 ২০১১ সালের পর এটিই নরওয়েতে সবচেয়ে বড় আক্রমণ। সন্দেহভাজন হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনা সন্ত্রাসী হামলা কি-না তা তদন্ত করে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.