সাংবাদিকের চরিত্রে ভূমি

ODD বাংলা ডেস্ক: নিজের ব্যক্তিগত কাজ বন্ধ রাখলেও শাহরুখের প্রযোজনা সংস্থার কাজ কিন্তু চলছে। এই প্রযোজনা সংস্থা একটি ক্রাইম থ্রিলার ‘ভক্ষক’-এর প্রস্তুতি শুরু করেছে। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ভূমি পেডনেকরকে। বিহারের পটভূমিতে ছবির গল্প। পরিচালনা করবেন পুলকিত। এর আগে তিনি রাজকুমার রাও অভিনীত ‘বোস: ডেড অউর অ্যালাইভ’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছিলেন। আগামী বছর জানুয়ারি মাস থেকে ‘ভক্ষক’-এর শ্যুটিং শুরু হওয়ার কথা। সূত্রের খবর, প্রথমে এই ছবিটি অর্জুন কাপুরের করার কথা ছিল। গত বছর মার্চ মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। সেই কারণে নির্মাতারা গল্প পরিবর্তন করে মুখ্য চরিত্রে মহিলাকে নিয়ে আসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.