ঘরে ফিরে সন্তানের নিথর দেহ দেখলেন মা

 


ODD বাংলা ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় নিজ ঘরে খেলতে খেলতে বিদ্যুস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন নামে ১২ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বড় চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির ওই গ্রামের দিনমজুর আলম মণ্ডলের ছেলে।


সাব্বির জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। তার বাবা জীবিকার তাগিদে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। মঙ্গলবার দুপুরে সাব্বিরের মা তাকে ঘরে রেখে বাড়ি থেকে বের হন। ওই সময় সাব্বির ঘরে একা খেলা করছিল। একপর্যায়ে সে ঘরে থাকা মাল্টিপ্লাগ বোর্ড নিয়ে নাড়াচাড়া করা শুরু করে। এ সময় বোর্ডটিতে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাব্বির। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।  এ ঘটনার কিছুক্ষণ পরই তার মা ঘরে ফিরে সাব্বিরের নিথর দেহ দেখতে পান। ওই সময় তার (মা) চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য জুলহাস সাব্বিরের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.