মুখের ভেতর থেকে বেরিয়ে এলো আস্ত মাকড়সা
ODD বাংলা ডেস্ক: মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে আস্ত একটি মাকড়সা। মারাত্মক বিষাক্ত এই মাকড়সা সম্পর্কে জানেন না, এমন খুব কমই রয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক ব্যক্তির মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত এই লোমশ মাকড়সা।
জানা যায়, তার নাম জে ব্রুয়ার। মার্কিন মুলুকে খ্যাতনামা তিনি। কখনো অ্যানাকোন্ডা, কখনো বিষাক্ত সাপ কিংবা সরীসৃপের সঙ্গে হাতে নিয়ে তাকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। এবারই তারই নতুন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। সেখানে তার মুখে বিষধর মাকড়সা দেখা গিয়েছে।
মনে করা হচ্ছে, এই মাকড়সা তার চিড়িয়াখানাতেই থাকে। তিনি সেখান থেকেই ভিডিওটি বানিয়েছেন। তবে নেটিজেনরা অনেকে সাবধান করে দিয়েছেন জে ব্রুয়ারকে। কারণ এটা থেকে বড় বিপদও হতে পারত।





Post a Comment