রাত বাড়লেই পরপুরুষের ঘরে স্ত্রী! এটাই এখানকার প্রথা

ODD বাংলা ডেস্ক: স্ত্রী অদলবদল করার ঘটনা বিশ্বের এক স্থান নয় বরং বেশ কয়েকটি অঞ্চলে জনপ্রিয়। তবে এ রীতি বিশ্বের কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মধ্যে লক্ষ্য করা যায়। তাদের ধারণা, এই রীতির মাধ্যমে পরকীয়া রোধ হয় এমনকি বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও মজবুত হয়।

দম্পতিদের মধ্যে প্রতারণার সমস্যার সমাধান করে এই রীতি। কারণ তারা একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারেন নির্দ্বিধায়। শুধু পুরুষরাই বরং নারীরাও তাদের পছন্দসই পুরুষ বেছে নিতে পারেন। চলুন তবে জানা যাক বিশ্বের কোন কোন এলাকার মানুষ স্ত্রী অদলবদলের রীতি পালন করে-

হিমালয়ের আর্যরা

হিমালয়ে বসবাসকারী এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা দ্রোকপা নামেও পরিচিত। স্ত্রী বদল করার সংস্কৃতি এই সম্প্রদায়ের পুরুষরা মানেন। এরা উত্তর ভারতে সিন্ধু নদীর তীরে বসবাস করেন। এরা জনসংখ্যায় ৩০০০ জন।

ধারণা করা হয়, এরা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর। এই উপজাতিদের সংস্কৃতি বেশ ভিন্ন। তারা সাধারণ সমাজের কোনো নিয়মই অনুসরণ করে না। তারা একে অপরের প্রতি খুবই বন্ধুসুলভ ও স্নেহশীল। স্ত্রী অদলবদলের রীতি তাদের কাছে বেশ সাধারণ।

হিম্বা উপজাতি

এই নামিবিয়ান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যরা অদ্ভুত সব রীতি-রেওয়াজ অনুসরণ করেন। যা সাধারণ সমাজের কাছে দৃষ্টিকটূ। এই গোষ্ঠির সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার। হিম্বারা তাদের লালচে ত্বকের জন্য জনপ্রিয়। আসলে তারা ত্বকে এক ধরনের লাল মাটি ব্যবহার করে।

এই গোষ্ঠির পুরুষরা তাদের স্ত্রীদেরকে অন্য পুরুষের সঙ্গে রাত কাটানোর সুযোগ করে দেয়। যাকে বলা হয় ‘ওকুজেপিসা ওমুকাজেন্দু’। এক্ষেত্রে একজন ব্যক্তি তার স্ত্রীকে অতিথির কাছে এক রাতের জন্য থাকার অনুমতি দেন।

যদিও একজন নারী অতিথির সঙ্গে ঘুমাতে অস্বীকার করতে পারেন। তবে বেশিরভাগই স্বামীর সিদ্ধান্ত মেনে পরপুরুষের সঙ্গে রাত কাটান। তাদের ধারণা, এতে সম্পর্ক ভালো থাকে ও হিংসা দূর হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.