পাঁচ উপায়ে নিমিষেই দূর করুন পক্সের দাগ

 


Odd বাংলা ডেস্ক: পক্স সারা শরীরেই হয়ে থাকে। পক্স সেরে গেলেও অনেকেরই গায়ে, মুখে কালো কালো দাগ হয়ে যায়। পক্সের দাগ এমনই জেদি যে তা সহজে দূর হতে চায় না। যদিও আজকাল অনেক ওষুধ বেরিয়েছে, যা ব্যবহারে ধীরে ধীরে দাগ মিলিয়ে যায়।

তবে জানে নি, ওষুধ ছাড়াও আপনার ঘরেই এমন অনেক জিনিস আছে, যা পক্সের দাগ সারাতে সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক সহজে পক্সের দাগ দূর করার ঘরোয়া উপায়গুলো—

ডাবের জল

ডাবের জলে প্রচুর মিনারেল রয়েছে। সরাসরিই দাগের ওপর লাগিয়ে নিন। হাতেনাতে ফল পাবেন।

বিশুদ্ধ নারকেল তেল

বিশুদ্ধ নারকেল তেলও পক্সের দাগ সারাতে বেশ উপকারী। দিনে ৩-৪ বার দাগের ওপর লাগান, হালকা ম্যাসাজ করে নিন। উপকার পাবেন।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা পাতা কেটে রস বের করুন। পক্সের দাগে লাগিয়ে হালকা ঘষুন। যতক্ষণ না শুকাচ্ছে, রেখে দিন। দিনে ২-৩ বার এই জেল লাগান।

লেবুর রসের ম্যাসাজ

বাড়িতে পাতিলেবু থাকে নিশ্চয়ই। তুলার মধ্যে অল্প পরিমাণে লেবুর রস নিন। যেখানে পক্সের দাগ রয়েছে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।

মধু ও ওটসের পেস্ট

প্রাকৃতিক ময়েশ্চারাইজার রয়েছে মধুতে। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি যেকোনো রকম দাগছোপ তুলতে মধুর জুড়ি নেই। সঙ্গে একটু ওটসও রাখুন। ওটস আর মধুর পেস্ট বানিয়ে পক্সের দাগের ওপর লাগান। হালকা করে জায়গা ঘষে নিন। আধাঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.