৬০ কেজি সোনার গয়না উপহার দিলেন হবু স্ত্রীকে
ODD বাংলা ডেস্ক: বিয়েতে হবু স্ত্রীকে পাঁচ ভরি, ১০ ভরি কিংবা তার থেকে বেশি গয়না দেওয়ার কথা আমরা জানি। তবে কখনো কি শুনেছেন বিয়েতে হবু স্ত্রীকে ৬০ কেজি সোনার গয়না উপহার দেওয়ার কথা? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই হয়েছে চীনের হুবেই প্রদেশে।
বিয়েতে ৬০ কেজি সোনার গয়না পরা ঐ নববধূর ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের ঐ নববধূ ভারি গয়না বিয়েতে আসা অতিথিদের পাশাপাশি নজর কেড়েছে নেটিজেনদেরও।
বিভিন্ন দেশে বিয়েতে সোনার গয়না পরার চল রয়েছে। তবে এতো বেশি গয়না পরে নববধূ নড়াচড়া করাটাই কষ্টকর হয়ে গিয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ভাইরাল ছবিতে নববধূকে সাদা পোশাক আর হাতে গোলাপের তোড়া দেখা গেছে। তবে এতো ভারি গয়নার কারণে নববধূর হাঁটতে কষ্ট হওয়ায় বর তাকে সাহায্য করছে বলে দেখা গেছে।
চীনের স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক যৌতুক হিসেবে কনেকে ৬০ কেজি সোনার গহনা দিয়েছেন। কনেকে ৬০টি সোনার নেকলেস দেওয়া হয়েছে, যার প্রত্যেকটি প্রায় এক কেজি।
নেকলেস ছাড়াও কনের দুই হাতে বড় দুইটি সোনার চুড়ি পরতে দেখা গেছে। সেগুলোও বরের পরিবারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
ওই যুবক ধনী পরিবারের সদস্য বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। চীনের স্থানীয়রা সোনাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। এছাড়া সোনা মর্যাদা বাড়ানোর পাশাপাশি খারাপ আত্মার প্রভাব ও দুর্ভাগ্য থেকে মুক্তি দেয় বলে স্থানীয়রা বিশ্বাস করেন।





Post a Comment