ঘরেই খুব সহজে তৈরি করুন ‘বারবিকিউ সস’
ODD বাংলা ডেস্ক: আজকাল যেকোনো উৎসব-আনন্দে বারবিকিউ পার্টি করে থাকেন অনেকেই। তাছাড়া দূরে কোথাও ঘুরতে গেলেও রাতে অনেকেই বারবিকিউ করে থাকেন। মাছ কিংবা মুরগি দিয়ে করা হয় এই বারবিকিউ। জানেন নিশ্চয়ই, এর স্বাদ অনেকাংশেই নির্ভর করে ব্যবহৃত সসের উপরে।
আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন বারবিকিউ সস। এতে বার বার আপনার সস কিনে আনার ঝামেলা পোহাতে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক বারবিকিউ সস তৈরির রেসিপিটি-
উপকরণ: বাটার ১ টেবিল চামচ,। টমেটো সস ১ কাপ, সরিষা পেস্ট ১ চা চামচ, ওরচেস্টারশেয়ার সস ১ টেবিল চামচ, রসুন গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, পাপড়িকার গুঁড়া ২ চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, ব্রাউন সুগার অথবা আখের গুড় সিকি কাপ, জল সিকি কাপ, সাদা ভিনেগার সিকি চা চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী: প্যানে মাখন গলিয়ে সরিষা পেস্ট, টমেটো সস, ওরচেস্টারশেয়ার সস, রসুন গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পাপড়িকার গুঁড়া, লবণ, ব্রাউন সুগার, ভিনেগার ও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিন। ১৫ মিনিটের মতো জ্বাল দিন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। ঘন ও কালচে হয়ে গেলে নামিয়ে নিন। মুখবন্ধ কাচের বয়ামে তিন থেকে চার মাস পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে।





Post a Comment