যেসব কারণে সারাক্ষণ ক্লান্ত লাগে
ODD বাংলা ডেস্ক: সারাদিন কাজের পর ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু সারাক্ষণই যদি ক্লান্তবোধ করেন, তবে তা অবশ্যই চিন্তার বিষয়। দেখা যায়, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত বিশ্রাম সবকিছুই ঠিক আছে, এরপরও এ অবস্থা। কিন্তু এমন কেন হয়? সেই কারণ খুঁজে পান না অনেকেই।
বিভিন্ন কারণেই ক্লান্তি আসতে পারে শরীর ও মনে। চলুন জেনে নেয়া যাক ঠিক কী কী কারণে সবসময় ক্লান্ত লাগে-
>> রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলে জানান দেয় শরীর। ক্লান্তি হলো ডায়াবেটিসের একটি গুরুতর উপসর্গ।
>> শরীরের ওজন যত বেশি হবে, যেকোনো কাজেই তত বেশি খাটনি হবে। ফলে অনেক বেশি শক্তি ক্ষয় হবে। ফলে স্থূলতার কারণেও কাটতে চায় না ক্লান্তি।
>> মানসিক স্বাস্থ্যের উপরও নির্ভর করে ক্লান্তি। টানা মানসিক চাপ থাকলে তার চাপ গিয়ে পড়ে পেশিতেও। মাথা ব্যথা, পেটের সমস্যাও লেগে থাকে। সব মিলে ক্লান্তি থেকে যায়।
>> এক কালে ছিল টিভি দেখার নেশা। এখন তার সঙ্গে ফোন, কম্পিউটারের মতো নানা ধরনের জিনিস যোগ হয়েছে। এই সবকিছুর টানে কমছে ঘুমের সময়। তাই প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছে না শরীর। ক্লান্তিও কাটছে না।
>> খাওয়াদাওয়া ঠিক মতো না হলে ক্লান্তি কাটানো কঠিন। অনেকেই সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন। যখন খিদে পেল বা সময় হলো, তখনই খেয়ে নেন। তাতে শরীর সময় মতো পুষ্টি পায় না। ফলে কর্মশক্তিও কমতে থাকে।





Post a Comment