আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত যা করবেন না বলে প্রতিজ্ঞা করলেন গৌরি

 


ODD বাংলা ডেস্ক: কারাগারে বন্দি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। দু’সপ্তাহ হতে চলল, এখনো তার জামিন হয়নি। একাধিকবার জামিনের আবেদন করা হলে, আদালত তা খারিজ করে দিয়েছেন। কোনো যুক্তিই শাহরুখ-পুত্রের পক্ষে সেখানে টেকেনি। কিন্তু আশা ছাড়েননি শাহরুখ এবং গৌরী। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।

ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনো রকম মিষ্টি তৈরি করবেন না। ‘মান্নত’-এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি। 


খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরী। এরপরই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না।


আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি।


গত ৮ অক্টোবর গ্রেপ্তার হন আরিয়ান। আপাতত আর্থার রোডের জেলে রয়েছেন তিনি। ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি হবে। আলোর উৎসবের আগে কি গৌরী ফিরে পাবেন ছেলেকে? উত্তর এখনো অজানা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.