নতুন বর আসেনি, কুকুরের সঙ্গে যা করলেন নববধূ

ODD বাংলা ডেস্ক: বিয়ের ছবি সবসময়ই একটা আলাদা মাত্রা রাখে। সাধারণভাবে স্বামী-স্ত্রী নানা ভঙ্গিমায় ছবি তোলেন। তবে  আমেরিকান এই নারী স্বামীর বদলে ফটোশুট করলেন কুকুরের সঙ্গে। তার এই ফটোশুটের ভিডিও এই মুহূর্তে পুরো বিশ্বেই ভাইরাল হয়েছে। আর হবে নাই বা কেন, এমন অভিনব ফটোশুট কেউ কোনো দিন বাপ জন্মে শুনেছে। 

জানা যায়, ঐ নারীর নাম হানা কিম। তিনি সম্প্রতি তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড জেরাল্ড ব্রিকম্যান এর সঙ্গে ক্যাম্প কোল্টনের ওরেঙ্গনের জঙ্গলে বিয়ের প্রি ওয়েডিং ফটোশুট দেখেছিলেন। সাদা গাউন পরেছেন কিম। আর সেই সাদা গাউন পরে নিজের পোষা কুকুরের সঙ্গে ফটোশুট। কুকুরটির সেজেগুজে রীতিমতো বসে আছে। ফটোশুটের সময় গোল্ডেন রিট্রিভার দু'জনকেই হাসিমুখে ছবির জন্য পোজ দিতে দেখা গিয়েছে।

কিম তারপরই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ এই ফটোশুটের ছবি পোস্ট করে, লেখেন আমি আমার কুকুরের সঙ্গে প্রথম ছবি নিতে চাইছিলাম। সারাদিন আমার এটাই ইচ্ছে ছিল। নববধূ কিম নিজের কুকুর গাম্বোর সঙ্গে করানো এই ওয়েডিং শুট এর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছেন। 

এই ছবিগুলো যিনি ক্যামেরাবন্দি করেছেন, সেই ওয়েডিং ফটোগ্রাফার স্টেপনি নাচত্রব। এটাকে সবচেয়ে প্রিয় জিনিস রূপে তকমা দিয়েছেন। স্টেপনি জানিয়েছেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমার জীবনে আমি এমন একটা ফটোগ্রাফি করতে পারলাম, যে আরেকজনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকছে। গাম্বো খুব খুশি হয়েছে তা বোঝা যাচ্ছে। 

আসলে ২০১৪ সালে এই কুকুরের কারণেই তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিমের। তাই তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিয়ের অভিন্ন অংশ হবে এই কুকুরটি। তাই প্রি ওয়েডিং ফটোশুটের শুরু গাম্বোকে দিয়ে শুরু করলেন কিম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.