CORONA UPDATE: আবার বাড়ল দেশের সংক্রমণ, তবে স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস



ODD বাংলা ডেস্ক: উৎসবের মরশুমে কয়েকদিন একটু স্বস্তি দিলেও আবারও বাড়ল দেশের সংক্রমণ। মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যে এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনাকে। উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে সংক্রমণ। ফলে দীপাবলির আগে আবারও কড়া বিধিনিষেধের পথে হাঁটছে বিভিন্ন রাজ্য। সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। 


বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪৫১ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৮৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫৫ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২১ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬১ জন। যা ২৪২ দিনের সর্বনিম্ন। কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৫৫ লক্ষ ৮৯ হাজার ১২৪ জনের। 


উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০৬ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। তবে বেড়েছে টেস্টিং-ও। পজিটিভিটি রেট কমে হয়েছে ২.০৮ শতাংশ। তবে একদিনে করোনার বলি হয়েছেন ১৫ জন রাজ্যবাসী। যা সোমবারের তুলনায় বেশি। একদিনে করোনামুক্ত হয়েছেন ৮১১ জন। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে। সেই চিঠিতে বিশেষভাবে কলকাতার কথা উল্লেখ করা হয়েছে। গত ১ মাসের করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে চিন্তিত কেন্দ্র। পাশাপাশি, রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে তারা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.